বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগে হাইকোর্টের ‘লাল কার্ড’, ফল পুনঃপ্রকাশের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
হাইকোর্টের ফাইল ছবি
expand
হাইকোর্টের ফাইল ছবি

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ব্যত্যয় ঘটেছে এবং পুরো প্রক্রিয়া অস্বচ্ছ ছিল বলে ‘লাল কার্ড’ দেখিয়েছেন হাইকোর্ট। এ কারণে আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছভাবে মেধাতালিকা প্রকাশ করে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। আদালতের মতে, নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ ছিল না এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে তা সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ কারণে হাইকোর্ট আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছভাবে মেধাতালিকা প্রকাশ করে নন-ক্যাডার নিয়োগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।

এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশী ৪৫৫ জন চাকরিপ্রার্থী এ বিষয়ে রিট আবেদন দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup