রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হামের টিকা ইস্যু

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে তিনি এ সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ড. ইউনূসসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে হামের টিকার ব্যর্থতার দায়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। সেই নোটিশের জবাব না পাওয়ায় রোববার এই রিট দায়ের করলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
75'
0 - 1
50' Azzedine Ounahi
World Cup