

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণ–অভ্যুত্থানের সময় গুলশানে নিহত মো. ইমরানের হত্যা মামলায় ইউটিউবার আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আসামিপক্ষের আইনজীবীরা আজ ফাহিম চৌধুরী জামিন আবেদন করেন। তবে আদালত শুনানির দিন ধার্য করে আগামীকাল মঙ্গলবারের জন্য এবং আপাতত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে একদল শিক্ষার্থী ও জনতা। পরে তাকে শাহ আলী থানা পুলিশকে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। আন্দোলন দমনে তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের নির্দেশে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি চালায়।
ঘটনাস্থলে মো. ইমরান (৩০) বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে গুলিতে গুরুতর আহত হন। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন
