বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়।

এতে করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে।

তানভীর হাসান জোহা বলেন, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, বিচারপতির মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

জানা যায়, গত ১৭ মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে প্রথম অস্বাভাবিকতা দেখা দেয়, যদিও শুরুতে বিষয়টি তিনি বুঝতে পারেননি।

পরে ২২ মার্চ বিষয়টি স্পষ্ট হলে প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন