মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
expand
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন দুজনকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, অ্যাডভোকেট মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি আদেশে জানানো হয়, ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার জানান, তিনি আবার তার পূর্বের পেশা শিক্ষকতায় ফিরে যেতে চান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার রায়ের সঙ্গে যুক্ত থাকতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

মো. সাইমুম রেজা তালুকদার ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল-এ সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup