শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ পদে ১২৩০ জনকে চাকরি দেবে শক্তি ফাউন্ডেশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রধান প্রোগ্রামের আওতায় বিশাল জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। মোট ১,২৩০টি পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের বিবরণ ও যোগ্যতা

১. প্রোগ্রাম: হেলথ প্রোগ্রাম

• পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট / প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

• পদসংখ্যা: ৩০টি

• বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

-> স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে (কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ)। অথবা,

-> ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে (মাঠপর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ)।

• মাসিক বেতন: ২০,০০০ টাকা

২. পদের নাম: জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

• পদসংখ্যা: ২০০টি

• বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

-> বাণিজ্য বিভাগে এসএসসি ও এইচএসসি-সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

-> অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে

অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

• বেতন ও ভাতা:

-> প্রশিক্ষণকালীন ভাতা: ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)

-> শিক্ষানবিশকালীন বেতন: ২১,০০০ টাকা

-> স্থায়ীকরণের পর বেতন: ২৬,০০০ টাকা

৩. পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার

• পদসংখ্যা: ১,০০০টি

• বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস (অভিজ্ঞতার প্রয়োজন নেই)।

• বেতন ও ভাতা:

-> প্রশিক্ষণকালীন ভাতা: ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)

-> শিক্ষানবিশকালীন বেতন: ২২,৫০০ টাকা

-> স্থায়ীকরণের পর বেতন: ২৭,৫০০ টাকা

কর্মক্ষেত্র (পোস্টিং-এর জেলাসমূহ)

• ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ।

• চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

• সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

• বরিশাল বিভাগ: ভোলা ও পটুয়াখালী।

বিশেষ সুযোগ-সুবিধাসমূহ

সংস্থার নীতিমালা অনুযায়ী কর্মীদের জন্য চমৎকার সুযোগ-সুবিধা রয়েছে:

1. স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স: মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জেলায় কর্মরতদের জন্য মাসিক ১,৫০০ টাকা অতিরিক্ত অ্যালাউন্স।

2. দূরত্ব ভাতা: নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী মাসিক ৭৫০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা।

3. নারী কর্মীদের সুরক্ষা ভাতা: নারী কর্মীদের জন্য প্রতি মাসে বিশেষ ১,২০০ টাকা সুরক্ষা ভাতা।

4. উৎসব বোনাস: বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস।

5. ভবিষ্যৎ নিরাপত্তা (স্থায়ীকরণের পর): প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধা।

6. চিকিৎসা সহায়তা: কর্মকালীন দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের শতভাগ পর্যন্ত সংস্থা বহন করবে।

7. দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ: দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন আর্থিক সহায়তা।

8. জীবন বীমা/সহায়তা: কর্মীর মৃত্যুতে তাঁর পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান।

9. প্যারেন্টাল লিভ: নারী কর্মীদের জন্য ৬ মাস স্ববেতনে ও ৬ মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি। পুরুষ কর্মীদের জন্য

৭ দিনের পিতৃত্বকালীন ছুটি।

10. শিক্ষাবৃত্তি: কর্মীদের সন্তানদের জন্য আকর্ষণীয় শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের প্রক্রিয়া

আবেদন করতে এখানে ক্লিক করুন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন