বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল কার্যকর করার দাবি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ১৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এছাড়া পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সমাবেশে বক্তারা বলেন, ১:৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডে নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

এছাড়া ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল পুনর্বহাল, সিলেকশন গ্রেড পুনঃস্থাপন এবং বেতন জ্যেষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটি ও পেনশন প্রবর্তন, বিদ্যমান গ্রাচ্যুইটির হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্রাচ্যুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করার দাবি জানান তারা।

সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, খায়ের আহমেদ মজুমদার, এম এ হান্নান, সেলিম মিয়া, আবু নাসির খান, বেলাল হোসেন জিয়াউল হক, রফিকুল আলম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup