সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা বিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মহিলা বিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ৭৩১ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ০৮ জুলাই থেকে।

দেশের সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

লোকবল নিয়োগ: ৭৩১ জন

পদ সংখ্যা: ৬টি

লোকবল নিয়োগ: ৭৩১ জন

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০২টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)

পদসংখ্যা: ৯৭ টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ।

(মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।)

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ

পদসংখ্যা: ২৫টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৬৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৩৮টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup