শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, আয়ের সুযোগ দেবে এক্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:২০ এএম
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর লোগো। ছবি: সংগৃহীত
expand
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর লোগো। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। বর্তমানে চালু থাকা ক্রিয়েটর আর্নিংস ব্যবস্থা বন্ধ করে এর পরিবর্তে অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস নামে নতুন কর্মসূচি চালু করার পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি।

কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুখবর দিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এবার অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মতোই আয় করার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।

প্ল্যাটফর্মটিতে বর্তমানে চালু থাকা ক্রিয়েটর আর্নিংস ব্যবস্থা বন্ধ করে এর পরিবর্তে অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস নামে নতুন কর্মসূচি চালু করার পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি।

নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান পদ্ধতিতে আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচিতে আবেদন করার সুযোগ মিলবে।

নতুন ব্যবস্থায় যুক্ত হতে হলে ব্যবহারকারীর এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে কমপক্ষে ৫০০ যাচাইকৃত ফলোয়ার এবং গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ।

এবার আয় পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মৌলিক বা অরিজিনাল কনটেন্টকে। নির্মাতার নিজের তৈরি ছবি, ভিডিও, প্রতিবেদন, বিশ্লেষণ, মন্তব্য, মিম ও গ্রাফিকস এর আওতায় থাকবে।

অন্যের কনটেন্টে সামান্য পরিবর্তন এনে প্রকাশ করলে সেটিকে অরিজিনাল হিসেবে গণ্য করা হবে না। একইভাবে অন্য অ্যাকাউন্টের পোস্ট কপি, ডাউনলোড করে পুনরায় প্রকাশ করলেও আয় পাওয়ার যোগ্যতা থাকবে না।

এক্স জানিয়েছে, পুরোনো আয় ব্যবস্থার প্রণোদনাগুলো সময়ের সঙ্গে এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেগুলো প্রত্যাশিতভাবে কাজ করছিল না। নতুন উদ্যোগের লক্ষ্য হলো নির্মাতাদের বেশি করে নতুন ও নিজস্ব কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

এক্সের অ্যালেগ্রা জাকিয়ার মতে, নির্মাতাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন কিছু তৈরি করা, শুধু বেশি অর্থ উপার্জনের দিকে নজর দেওয়া নয়।

এর আগে চলতি বছরের এপ্রিলেও আয় ব্যবস্থায় পরিবর্তন এনেছিল এক্স। তখন কনটেন্ট কপি বা সংগ্রহ করে প্রকাশ করা এবং অতিরিক্ত আকর্ষণনির্ভর অ্যাকাউন্টগুলোর আয় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

নতুন কর্মসূচির মাধ্যমে এক্স মূলত মৌলিক, সৃজনশীল ও নতুন কনটেন্টকে পুরস্কৃত করতে চায়। ভবিষ্যতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও পরিস্থিতি বিবেচনা করে এই কর্মসূচির নিয়ম আরও পরিমার্জন করা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank