বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইফিউচারের পণ্য আনছে স্মার্ট টেকনোলজিস

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারী চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচারের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস। প্রাথমিকভাবে দেশের বাজারে ব্র্যান্ডটির স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল গ্যাজেট বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্ট গ্যাজেট ব্র্যান্ডগুলোর একটি। মাত্র চার বছরে ব্র্যান্ডটি বিশ্বের ৯০টি দেশে অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাংলাদেশেও ব্র্যান্ডটি জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, স্মার্ট টেকনোলজিসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচারের পণ্য সহজলভ্য করা হবে।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন