সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ট্রেন্ড যেতে না যেতেই নতুনের আবির্ভাব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

একটি ট্রেন্ড পুরোপুরি জনপ্রিয়তা পাওয়ার আগেই সামনে চলে আসছে নতুন নতুন ভিজ্যুয়াল এআই স্টাইল। সম্প্রতি জিবলি (Ghibli), 3D ক্রিয়েচার এবং ক্রেয়ন আর্ট স্টাইল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেললেও এখন নতুন আলোচনায় এসেছে ‘কমিক বুক স্টাইল’ ট্রেন্ড।

এই নতুন স্টাইলে সাধারণ ছবি বা সেলফিকে রূপান্তর করা হচ্ছে সিনেমাটিক কমিক বুক বা গ্রাফিক নভেল লুকে। এতে ব্যবহৃত হচ্ছে ডার্ক শেডিং, মোটা আউটলাইন, নাটকীয় লাইটিং এবং হাই-কনট্রাস্ট ভিজ্যুয়াল ইফেক্ট, যা ছবিকে দিচ্ছে একেবারে সিনেমার দৃশ্যের মতো অনুভূতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এই স্টাইলের এডিটগুলো ভাইরাল হতে শুরু করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, কারণ এটি শুধু ছবি সুন্দর করে না, বরং একটি ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের অনুভূতিও তৈরি করে।

কমিক স্টাইল তৈরি করার জনপ্রিয় প্রম্পট কীভাবে ব্যবহার করবেন? এআই টুলে ছবি রূপান্তর করতে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু প্রম্পট। যেমন—

“Turn this image into a full comic book page divided into 6 panels in a grid layout. Each panel shows a different scene and emotion: 1) Dialogue scene with speech bubbles and expressive faces, 2) Action scene with dynamic movement, speed lines and dramatic pose, 3) Noise scene with comic sound effects like BANG, BOOM, POW, 4) Comments/reactions scene with floating social media emojis and chat comments, 5) Shock scene with surprised expressions, wide eyes and dramatic lighting, 6) Fear scene with dark shadows, intense mood and scared expressions. Style: cinematic graphic novel, bold ink outlines, high contrast shading, vibrant colors, ultra-detailed, dramatic lighting, 4K resolution, professional comic page layout"

বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে এই ‘কমিক স্টাইল’ই হতে পারে পরবর্তী বড় এআই আর্ট ট্রেন্ড, যা ডিজিটাল ক্রিয়েটিভ দুনিয়ায় নতুন মাত্রা যোগ করবে। সার্বিকভাবে, একের পর এক ভিজ্যুয়াল ট্রেন্ড বদলালেও, কমিক বুক স্টাইল এখন দ্রুতই জায়গা করে নিচ্ছে নতুন ফ্যাশন ও ডিজিটাল আর্টের কেন্দ্রবিন্দুতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন