

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাট সম্প্রতি প্রায় ২০০ ব্যবহারকারীকে সতর্ক করেছে। যারা অজান্তেই একটি ভুয়া অ্যাপ ইনস্টল করেছিলেন। ওই অ্যাপটির ভেতরে লুকানো ছিল স্পাইওয়্যার, যা ব্যবহারকারীর তথ্য নজরদারির ঝুঁকি তৈরি করে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ক্ষতিকর এই অ্যাপটি তৈরি করেছে ইতালিভিত্তিক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসআইও। বিশেষভাবে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে অ্যাপটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির সিকিউরিটি টিম আগেভাগেই বিষয়টি শনাক্ত করে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দেয় এবং তাদের সতর্কবার্তা পাঠায়। পাশাপাশি ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল ও নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র মার্গারেটা ফ্রাঙ্কলিন বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মধ্যে সাংবাদিক বা মানবাধিকারকর্মী ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।’
তিনি আরও জানান, এই ঘটনার পর প্রতিষ্ঠানটি এসআইওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে একই প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েডভিত্তিক ভুয়া অ্যাপের মাধ্যমে ‘স্পার্টাকাস’ নামের স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগেও আলোচনায় আসে। শুধু মেসেজিং অ্যাপ নয়, মোবাইল অপারেটরের সেবার ছদ্মবেশেও এমন অ্যাপ ছড়ানোর নজির রয়েছে।
মন্তব্য করুন
