

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গুগল তাদের জনপ্রিয় Google Phone App–এ বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ‘Material You Expressive’ বা ‘Material 3’ ডিজাইন চালুর ফলে অ্যাপটির ইন্টারফেস একেবারেই নতুন রূপ পেয়েছে। শুধু রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও যুক্ত হয়েছে নতুন ফিচার।
দীর্ঘ পরীক্ষামূলক ধাপ শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে ভার্সন ১৮৬–এ এই নতুন নকশা চালু করা হয়েছে।
এক স্ক্রিনে ফেভারিটস ও কল হিস্ট্রি
নতুন সংস্করণে হোম স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে ফেভারিট কন্টাক্ট ও কল হিস্ট্রি। আগে যেগুলো আলাদা ট্যাবে পাওয়া যেত, এখন উপরের অংশে স্টার চিহ্ন দেওয়া কন্টাক্ট আর নিচে কার্ড আকারে প্রতিটি কল দেখানো হচ্ছে।
ডায়ালপ্যাডে পরিবর্তন
ডায়ালিং স্ক্রিনেও এসেছে পরিবর্তন। ভাসমান কল বাটনের বদলে এখন থাকছে ইনবিল্ট কীপ্যাড। নম্বর লেখার ক্ষেত্রটি করা হয়েছে গোলাকার ও আরও সহজবোধ্য।
নতুন ইনকামিং কল কন্ট্রোল
কল আসার সময় ব্যবহারকারীরা এবার বেছে নিতে পারবেন দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপে রিসিভ বা রিজেক্ট করা যাবে। ইনকামিং কল সেটিংসে গিয়ে চাইলে এই ফিচার চালু বা বন্ধ রাখা সম্ভব।
কল চলাকালে নতুন লুক
কল চলাকালে স্ক্রিনে থাকা বাটনগুলো এখন পিল-শেপ (ডিম্বাকৃতি), আর কল কাটার বাটনটি আগের তুলনায় বড় ও স্পষ্ট। তবে ডুয়াল সিম ব্যবহারকারীরা কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝার ক্ষেত্রে কিছুটা অসুবিধার কথা জানিয়েছেন।
কীভাবে আপডেট পাবেন
যারা এখনো নতুন আপডেট পাননি, তারা চাইলে Google Play Store থেকে Google Phone App–এর ভার্সন ১৮৬ ডাউনলোড করতে পারবেন। এতে মিলবে নতুন ইন্টারফেস ও ফিচারের অভিজ্ঞতা।
মন্তব্য করুন
