বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে; প্রাণ গেছে ৬১ জনের।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১০৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছেন।

অপরদিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ১০১ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন