

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টিভি দেখলে শুধু চোখের ক্ষতি হয়- এই ধারণা এখন পুরোনো। মাঝবয়সে টানা টিভি দেখার অভ্যাস আপনার মস্তিষ্কের আয়তন কমিয়ে দিতে পারে, এমনকি মেধা ও স্মৃতিশক্তিও দুর্বল করে ফেলতে পারে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় এমন উদ্বেগজনক তথ্যই উঠে এসেছে।
আমেরিকার সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, বিশেষ করে ৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে অতিরিক্ত টিভি দেখার প্রভাব মস্তিষ্কে সবচেয়ে বেশি পড়ে।
প্রায় ১,৭০০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর দীর্ঘদিন গবেষণা চালিয়ে দেখা গেছে, ৫০ বছর বা তার কাছাকাছি বয়সের কেউ যদি প্রতিদিন টানা পাঁচ ঘণ্টার বেশি সময় টিভি দেখেন, তবে তার মস্তিষ্কের গঠনে ক্ষতিকর পরিবর্তন আসে।
মস্তিষ্কের এমআরআই স্ক্যানে দেখা গেছে, অতিরিক্ত টিভি দেখার ফলে মস্তিষ্কের ‘হিপ্পোক্যাম্পাস’ অংশটি সংকুচিত হয়ে যায়। এই অংশটিকে বলা হয় মানুষের স্মৃতির ঘর।
দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে এই অংশের কোষের ঘনত্ব কমে যায়, যা পরবর্তীতে স্মৃতিশক্তি দুর্বল করে দেয়। এমনকি অ্যালঝাইমার্স রোগের শুরুতেও কিন্তু এই হিপ্পোক্যাম্পাসের ক্ষয় হতে দেখা যায়।
শুধু হিপ্পোক্যাম্পাসই নয়, টিভির প্রভাব পড়ে মস্তিষ্কের ‘ফ্রন্টাল লোব’ এবং ‘অক্সিপিটাল লোব’-এর ওপরও। ফ্রন্টাল লোব আমাদের মনোযোগ দেওয়া, পরিকল্পনা করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে।
ফলে এটি সংকুচিত হলে সিদ্ধান্তহীনতা ও মানসিক বিভ্রান্তি তৈরি হয়। আর অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরাসরি চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হয়।
বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের স্বাভাবিক যে ক্ষয় হয়, দীর্ঘসময় টিভি দেখার অভ্যাস সেই প্রক্রিয়াকে অনেক বেশি দ্রুত করে দেয়। তবে এটি যে কেবল বয়স্কদের বেলায় ঘটে তা নয়, শিশু-কিশোরদের ক্ষেত্রেও সমান ক্ষতিকর।
শৈশব ও কৈশোরে যখন মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে, তখন ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখলে সন্তানদের মনোযোগের অভাব ঘটে, কল্পনাশক্তির সঠিক বিকাশ হয় না এবং বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তিও কমতে থাকে।
