

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালও বন্ধ হচ্ছে। ছড়িয়ে পড়া সংবাদ বা তথ্যের সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৭ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের বিষয়ে যে সমস্ত বক্তব্য বা প্রচারণায় প্রতিষ্ঠানের নাম জড়ানো হয়েছে, তাতে কর্তৃপক্ষ বিব্রত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আদ্-দ্বীন ফাউন্ডেশন দেশের প্রচলিত আইন এবং সরকারের নিয়ম-শৃঙ্খলার প্রতি সবসময়ই যত্নবান ও শ্রদ্ধাশীল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
