বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে ঘাম ও অস্বস্তি থেকে বাঁচতে কেমন পোশাক পড়বেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:১১ পিএম আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:১২ পিএম
গরমে ফ্যাশন ট্রেন্ড
expand
গরমে ফ্যাশন ট্রেন্ড

প্রকৃতিতে এখন অসহনীয় গরম। এই গরমে আর রাস্তায় জ্যামের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে পারে সঠিক পোশাক নির্বাচন। গরমে আরামের মূল চাবিকাঠি হলো কাপড়ের ধরন আর রঙ।

১. কাপড়ের ধরন ও বিজ্ঞান

গরমে সবচেয়ে উপযোগী হলো হালকা সুতি কাপড়। এটি সহজেই গায়ের ঘাম শুষে নেয় এবং শরীরে বাতাস চলাচলে সাহায্য করে। মেয়েদের জন্য সুতির পাশাপাশি লিলেন, শিফন, অ্যান্ডি বা কোটা কাপড় বেশ আরামদায়ক। গবেষণায় জানা যায়, কালো বা গাঢ় রঙের কাপড় সূর্যের তাপ বেশি শোষণ করে, যার ফলে শরীর দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, সাদা বা হালকা রঙের কাপড় তাপ শোষণ না করে তা প্রতিফলিত করে দেয়। তাই গরমে স্বস্তি পেতে সাদা, হালকা নীল, গোলাপি, লেমন, আকাশি বা ধূসর রঙের পোশাক বেছে নেওয়া উচিত।

২. মেয়েদের ফ্যাশনেবল পোশাক

• কুর্তি ও ফতুয়া: জিন্স, পালাজো বা ধুতি সালোয়ারের সঙ্গে হালকা রঙের কুর্তি বা ফতুয়া পরলে চমৎকার দেখায়।

• শাড়ি ও ব্লাউজ: কর্মজীবী নারীরা সুতির ছাপা শাড়ি, ব্লক-বাটিক, টাঙ্গাইলের শাড়ি বা পাতলা জর্জেট পরতে পারেন। ব্লাউজের ক্ষেত্রে হাফহাতা বা থ্রি-কোয়ার্টার এবং পেছনের বড় গলা এই আবহাওয়ায় আরাম দেবে।

• অন্যান্য: আধুনিক লুকে জাম্প স্যুট বা লম্বা শার্ট ঘরানার সুতি পোশাকও দারুণ মানিয়ে যায়।

৩. ছেলেদের ক্যাজুয়াল স্টাইল

ছেলেদের জন্য একরঙা, স্ট্রাইপ বা চেকের ঢিলেঢালা সুতি শার্ট ও টি-শার্ট সবচেয়ে ভালো। উৎসবে হালকা হাতের কাজ করা ফতুয়া বা পাঞ্জাবির সঙ্গে জিন্স বা একরঙা ট্রাউজার পরা যেতে পারে। এতে যেমন আরাম পাওয়া যাবে, তেমনি দেখতেও মার্জিত লাগবে।

পোশাকে একটু বৈচিত্র্য আনতে সুতির ওপর ব্লকপ্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বা হালকা সুতোর কাজ বেছে নেওয়া যায়। দিনের বেলার জন্য প্যাস্টেল রঙগুলো চোখের শান্তি দেয়। গরমের সাথে লড়াইয়ে জয়ী হতে ভারী ও গাঢ় পোশাক এড়িয়ে চলুন এবং হালকা রঙের পোশাকে নিজেকে রাখুন সতেজ ও ফুরফুরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন