সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মা হতে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী, নতুন করে গুঞ্জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
সন্তানের সঙ্গে বুবলি ও শাকিব খান
expand
সন্তানের সঙ্গে বুবলি ও শাকিব খান

সংবাদপাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে চলচ্চিত্রে নাম লেখান ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর তিনি প্রায় দুই ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন। অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

ব্যক্তিজীবনেও শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বহুবার আলোচনায় এসেছেন বুবলী। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসে বেশ পরে। সন্তানের জন্মের পর সামাজিক মাধ্যমে লাইভে এসে বুবলী নিজেকে শাকিব খানের স্ত্রী এবং বীরের মা হিসেবে পরিচয় দেন।

সম্প্রতি চলচ্চিত্রের কাজের পাশাপাশি বিভিন্ন ফটোশুট, শোরুম উদ্বোধন ও অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এই অভিনেত্রী। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়ায়—বুবলী আবারও মা হতে চলেছেন।

একটি বিশ্বস্ত সূত্রের দাবি, সন্তান জন্মদানের জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। বর্তমানে তিনি সেখানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন বলেও জানা গেছে।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাকে। সে সময় তার পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি তোলার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, বুবলী সম্ভবত অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এ সময় বিভিন্ন অনুষ্ঠানে তাকে তুলনামূলক ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়াও গুঞ্জনকে আরও উসকে দেয় বলে মনে করছেন অনেকেই।

এর আগে ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। তবে ছেলের জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন প্রায় দুই বছর পরে, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শাকিব খান ও বুবলী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘বীর’ মুক্তি পায় ২০২০ সালে। ওই সময় হঠাৎ করেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, তখনও তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল। ছবিটির শুটিংয়ের সময়ও বিষয়টি বেশ গোপনীয়তার মধ্যেই রাখা হয়েছিল বলে শোনা যায়।

পরে দেশ ছাড়ার প্রসঙ্গে বুবলী জানান, ‘বীর’ সিনেমা মুক্তির কিছুদিন পর তিনি যুক্তরাষ্ট্রে যান। তার ভাষ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল এবং কাজের চাপ কম থাকায় সে সময় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, সেখানে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি কোর্সে অংশ নেন। অভিনয়ভিত্তিক একটি ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্যই তার নিউইয়র্কে যাওয়া হয়েছিল।

পরবর্তীতে অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে নিজের পুরোনো ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেন বুবলী। সেই ছবি প্রকাশের পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, শেহজাদ খান বীরের বাবা-মা শাকিব খান ও শবনম বুবলী। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা সামনে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Iran
Scheduled
22 Jun, 01:00 AM
VS
World Cup