

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নানা ভুয়া আইডি ও পেজ চালু রয়েছে। অথচ তিনি নিজে কোনো সামাজিক মাধ্যম ব্যবহারই করেন না। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তার মেয়ে, গায়িকা আঁখি আলমগীর।
‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী রয়েছে। তবে এর সঙ্গে আলমগীরের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আঁখি।
নিজের ফেসবুকে তিনি লেখেন—“কার নাম ব্যবহার করে ফ্যান ক্লাব চালানো হচ্ছে, তা আগে ভাবুন। তার বিশালতা যদি বোঝার ক্ষমতা না থাকে, তবে তার নামে পেজ খোলারও প্রয়োজন নেই।”
আঁখি বলেন, মাঝে মাঝেই এসব ভুয়া পেজ থেকে নানা পোস্টে তাকেও ট্যাগ করা হয়। তার মতে, কিংবদন্তি শিল্পীদের নাম ব্যবহার করে এ ধরনের অপব্যবহার বন্ধ হওয়া জরুরি।
তিনি বলেন আরো আমার বাবা, শাবানা আন্টি বা ববিতা আন্টির প্রচারের আর প্রয়োজন নেই। তারা ইতিমধ্যেই সম্মানিত।”
এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করবেন না বলে জানিয়েছে আঁখি বলেন, এত পেজ খোলা হয় যে একটি বন্ধ হলে আরেকটি খোলা হয়। তাই অভিযোগের পরিবর্তে মানুষকে সচেতন করাই শ্রেয় মনে করেছি।
মন্তব্য করুন
