

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মেঘনা লিখেছেন, “এই দেশ এখন জালিমদের হাতে। সাধারণ মানুষগুলো হয়ে গেছে নিরপরাধের ভুক্তভোগী।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ও প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন।
তার ভাষ্য, “আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারছে না। নাটকটি এত দ্রুত করা হয় যে রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হয়।”
চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশ ও ভাটারা থানার কর্মকর্তারা।
আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠানোর পর জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই মেঘনা প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন এবং দাবী করছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
মেঘনা আগেও জানিয়েছিলেন, গ্রেফতারের পর তার উপর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে পরিচিতি পান মেঘনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্কের পর বেশিরভাগ সময় নীরব থাকলেও, নতুন এই পোস্টের মাধ্যমে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।
মন্তব্য করুন
