শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় টিকটকারের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় টিকটকারের
expand
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় টিকটকারের

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টিকটক ইনফ্লুয়েন্সার রোমাইসা সাঈদ। তার মৃত্যুর খবরে পাকিস্তানের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ফয়সালাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোমাইসা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও, কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

তার আকস্মিক মৃত্যুর খবরে সহকর্মী শিল্পী, মডেল ও অনলাইন অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত শ্রদ্ধা ও শোকবার্তা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোমাইসার জানাজা অনুষ্ঠিত হয় ফয়সালাবাদে, এরপর ননকানা সাহিব এলাকার একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রোমাইসা ছিলেন পাকিস্তানের নতুন প্রজন্মের উদীয়মান ফ্যাশন মডেলদের মধ্যে অন্যতম। র‌্যাম্পে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের জন্য তিনি দ্রুতই আলোচনায় আসেন। পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রামে তার বিপুল অনুসারী ছিল, যেখানে তার ছোট ভিডিও ও লাইফস্টাইল কনটেন্ট তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তার অকাল মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে বলেছেন, রোমাইসা ছিলেন প্রতিশ্রুতিশীল এক তরুণী, যিনি আরও অনেক দূর যেতে পারতেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন