রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও শাকিবের নায়িকা সাবিলা নূর?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে ঝড় তোলার প্রায় দুই বছর পর আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তাদের প্রথম অ্যাকশনভিত্তিক ছবিটি বাণিজ্যিকভাবে অভাবনীয় সাফল্য কুড়ানোর পর তাদের মধ্যকার দূরত্বের গুঞ্জন উঠলেও, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আবার একসঙ্গে নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছেন তারা।

বর্তমানে ঢালিউডের সবচেয়ে আলোচিত বিষয় হলো এই নতুন সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকার ভুমিকায় কে থাকছেন। ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় শাকিবের সাথে রসায়নের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়- এবারও হয়তো অভিনেত্রী সাবিলা নূরই থাকছেন শাকিবের নায়িকা হিসেবে।

তবে এ জল্পনা নাকচ করে দিয়েছেন সিনেমার প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন প্রজেক্টের জন্য সাবিলা নূরকে নিয়ে তাদের আপাতত কোনো ভাবনা নেই এবং নায়িকা চয়ন নিয়ে তাদের নিজস্ব আলাদা পরিকল্পনা রয়েছে।

সিনেমার নায়িকা কিংবা নাম কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা হৃদয়। ফেসবুকে ‘নিঃস্ব’ কিংবা ‘হায়েনা’র মতো একাধিক নাম ভেসে বেড়ালেও, পরিচালক নিশ্চিত করেছেন যে চিত্রনাট্য চূড়ান্ত করার পরই আনুষ্ঠানিকভাবে নাম ও নায়িকা প্রকাশ করা হবে। তার মতে, সিনেমাটি ঘিরে দর্শকদের এই কৌতূহল ও আলোচনাকে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী অক্টোবর থেকেই মাঠে গড়াবে এই অ্যাকশনধর্মী সিনেমার দৃশ্যধারনের কাজ। আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে এটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে।

নির্মাতার দাবি, গল্প, নির্মাণশৈলী ও চরিত্রে বৈচিত্র্য এনে শাকিব খানকে এবার একদমই নতুন ও চমকপ্রদ রূপে বড় পর্দায় হাজির করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন