

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্তি পাওয়ার আগেই আলোচনায় রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিনেমাটির প্রথম ‘আনঅফিশিয়াল লুক’ প্রকাশ করেছেন নির্মাতা নিজেই, যা ভক্তদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এর আগে রাফী রসিকতা করে জানিয়েছিলেন যে, সবাই অফিশিয়াল প্রমোশন করলেও তিনি 'অফিশিয়ালি আনঅফিসিয়াল' ফার্স্ট লিক দেবেন।
সেই কথা অনুযায়ী তিনি অভিনেত্রী নাজিফা তুষির একটি রহস্যময় দৃশ্য প্রকাশ করেন। কসমিক ও ভৌতিক থ্রিলারের আবহে তুষির এই ফ্রেমটি তুলে ধরে রাফী জানান, এটি কোনো পোস্টার বা স্টিল নয়, শুটিংয়ের একটি মুহূর্ত মাত্র। এতে তুষিকে সবচেয়ে মোহময় ও ভিন্ন এক লুকে দেখা যাবে।
প্রথম ঝলক প্রকাশের পর নাজিফা তুষি জানান, তিনি প্রায় এক বছর ধরে এই বিষয়টি নিয়ে চুপ ছিলেন। ছবিতে তার অভিনীত ‘নদিয়া’ চরিত্রটি এখন পর্যন্ত তার সবচেয়ে প্রিয়। বিভিন্ন আবেগে ভরা এই চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও তা দারুণ অভিজ্ঞতা ছিল বলে তিনি উল্লেখ করেন।
ভূতের গল্প, অলৌকিক ঘটনা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও ‘বেজবাবা’ সুমন। পরবর্তীতে এর চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন।