রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা প্রকাশ পরীমণির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
পরীমণি ও তার মেয়ে প্রিয়ম। ছবি : সংগৃহীত।
expand
পরীমণি ও তার মেয়ে প্রিয়ম। ছবি : সংগৃহীত।

মাতৃত্বের অনুভূতি আরও একবার সামনে আনলেন ঢালিউড নায়িকা পরীমণি। দত্তক নেওয়া মেয়ে প্রিয়মের জন্মদিনকে ঘিরে ছোট পরিসরে আয়োজন করা এই উদ্‌যাপনের ছবি ও আবেগমাখা বার্তা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

মঙ্গলবার (৫ মে ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরী লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ মেয়েকে নিয়ে তার এই ভালোবাসাপূর্ণ মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে।

শত ব্যস্ততার মাঝেও পরী সময় বের করে নিচ্ছেন তার সন্তানদের জন্য। ছেলে পূণ্য এবং দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে এখন তার সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনি একাই দুই সন্তানকে লালন-পালন করছেন।

জন্মদিন উপলক্ষে প্রিয়মের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানে নীল-সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। সামনে রাখা ছিল একটি থিম কেকও।

ছবিগুলো প্রকাশের পর ভক্তরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং একজন মা হিসেবে পরীমণির ভূমিকার প্রশংসা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Paraguay VS France
Scheduled
05 Jul, 03:00 AM
VS
World Cup