মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র অঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে- চিত্রনায়ক উজ্জ্বল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৩১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। ছবি : সংগৃহীত
expand
বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি। ছবি : সংগৃহীত

প্রেস রিলিজ : বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৫ মে মঙ্গলবার দুপুরে বিএফডিসি তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি বদিউল আলম খোকন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

প্রধান অতিথির বক্তৃতায় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ৫ আগস্ট সারাদেশ থেকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করা হলেও চলচ্চিত্র অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হয়নি। খুব শিঘ্রই চলচ্চিত্রের সকল অঙ্গন থেকে ফ্যাসিস্ট মুক্ত করা হবে।

উজ্জল আরো বলেন, চলচ্চিত্র অনুদান, চলচ্চিত্র পুরস্কার দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কে যথাযথ কার্যকর করতে হবে। চলচ্চিত্রের উন্নয়নে এক যোগে কাজ করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন করতে হলে এফডিসির এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে। এফডিসিতে বেশি বেশি সিনেমা নির্মানের সুযোগ করে দিতে হবে। চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে বিনোদন সাংবাদিকদের সদস্য করার দাবি করুন চিত্রনায়ক উজ্জ্বল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা, জাসাস যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, হান্নান মজুমদার, সহ সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আরমান, অভিনেত্রী কেয়া চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের যুগ্ম মহাসচিব চিত্রনায়ক আদনান আজাদ, সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা, তথ্য ও গবেষণা সম্পাদক চিত্রনায়ক সাইফুর রহমান ইভান, নৃত্য বিষয়ক সম্পাদক সিনিয়র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিনিয়র চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব জি এম সাঈদ।

অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সাসাজ্জাদ হোসেন দোদুল, অভিনেতা আসিফ বাবু, চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক এস.এম শফিউল আজম ,চিত্রগ্রাহক রিপন রহমান খান, ফাইট ডিরেক্টর হারুন, অভিনেতা ডেঞ্জার নাসিম, সহকারী পরিচালক আর কে রেজা, মেকআপ আর্টিস্ট শামসুল ইসলাম, চলচ্চিত্র সহকারী পরিচালক শাকিল আহমেদ, চলচ্চিত্র ব্যবস্থাপক আবু জাফর অপু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন