রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৪৯ পিএম
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত।
expand
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত।

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ তানিয়া বৃষ্টি । সম্প্রতি আবারও শারীরিক অসুস্থতার কারণে আলোচনায় এসেছেন। রোববার (৩ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার অ্যাডমিন শুভ। সেখানে জানানো হয়, অভিনেত্রী বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং ভক্তদের দোয়া কামনা করেছেন।

এর আগে চলতি বছরেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে, যা নিয়ে তিনি নিজেই সামাজিক মাধ্যমে খোলামেলা কথা বলেছিলেন। প্রথমে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয় গত ১৪ ফেব্রুয়ারি।

তবে পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় আরও একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন এই অভিনেত্রী।

দেশে ফেরার পর কিছুটা সুস্থতা ফিরে পেলেও হঠাৎ আবার অসুস্থ বোধ করায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ফেসবুক পোস্টে আশ্বস্ত করা হয়েছে যে, তার বর্তমান অবস্থা গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজের জগতে ফিরতে পারবেন, এমন প্রত্যাশাই করছেন তার অনুরাগীরা।

তানিয়া বৃষ্টি ২০১২ সালে 'ভিট-চ্যানেল আই টপ মডেল' প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়ে মিডিয়াতে পা রাখেন। ২০১৫ সালে 'ঘাসফুল' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। বর্তমানে তিনি টেলিভিশন নাটকের একজন অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন