বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
অভিনেত্রী জয়া আহসান
expand
অভিনেত্রী জয়া আহসান

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

কলকাতায় অনুষ্ঠিত জি ২৪ ঘণ্টা টেলিভিশনের আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি অর্জন করেছেন ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার।

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় তাঁর অভিনয়ের জন্যই এই স্বীকৃতি দেওয়া হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই অর্জনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া আহসান।

অনুভূতি প্রকাশ করে তিনি জানান, বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পাওয়া তাঁর কাছে বিশেষ গর্ব ও কৃতজ্ঞতার বিষয়।

কলকাতার জনপ্রিয় সংবাদ চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজন করে এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুমন মুখার্জি।

ছবিটিতে জয়া আহসানের সংযত ও আবেগঘন অভিনয় দর্শক এবং সমালোচকদের কাছে আলাদা করে প্রশংসিত হয়েছে। এতে তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

দুই বাংলার চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করে রেখেছেন জয়া আহসান। বছরের শুরুতেই পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup