সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ‘জান্নাতে’ ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘জান্নাত’। ক্রাইম-রোমান্টিক ধাঁচের এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘জান্নাত ৩’ নিয়ে এবার কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক বিশেষ ভাট।

সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিনেমাটি নিয়ে প্রাথমিক পরিকল্পনা শুরু হয়েছে এবং বর্তমানে এর গল্প ও চিত্রনাট্য রচনার কাজ চলছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ ভাট জানান, তাদের বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন ২’-এর পর এখন ‘জান্নাত ৩’ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন’ সিনেমার তৎকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি।

‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির অতীত যাত্রা:

জান্নাত (২০০৮): কুণাল দেশমুখ পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত প্রথম কিস্তিতে অর্জুন দীক্ষিত চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, আর তার বিপরীতে ছিলেন সোনাল চৌহান।

দ্রুত ধনী হওয়ার স্বপ্নে ম্যাচ ফিক্সিং ও আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে জড়িয়ে পড়া এক যুবকের প্রেম ও পরিণতি নিয়ে সিনেমাটি তৈরি হয়। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং এর গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

জান্নাত ২ (২০১২): প্রথম সিনেমার অভাবনীয় সাফল্যের পর ২০১২ সালে আসে দ্বিতীয় কিস্তি। এই সিনেমাতেও কুণাল দেশমুখের পরিচালনায় মূল ভূমিকায় ছিলেন ইমরান হাশমি, এবং তার সাথে যুক্ত হন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

দীঘদিন পর ফ্র্যাঞ্চাইজিটি ফের চালু হওয়ার খবরে ইমরান হাশমির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তবে ‘জান্নাত ৩’-এ আবার ইমরান হাশমিকে দেখা যাবে কি না, কিংবা এতে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হবেন কি না- সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank