

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী শুরা খানের মা হওয়ার খবরের পর থেকেই নতুন করে আলোচনায় আসেন মালাইকা
চলতি বছরের অক্টোবরে শুরা কন্যাসন্তানের জন্ম দেন। এরপরই নেটদুনিয়ায় গুঞ্জন— মালাইকা কি তবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন?
সম্প্রতি ভাইরাল হওয়া এক অনুষ্ঠানের ক্লিপে দেখা যায়, রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর বিচারকের আসনে বসা মালাইকার কাছে পরিচালক ফারাহ খান মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন, “২০২৪ সালে কি আপনি সিঙ্গেল পেরেন্ট-কম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কম-অভিনেত্রী হতে যাচ্ছেন?”
প্রথমে হাসতে হাসতে মালাইকা জবাব দেন, “মানে কী? কাউকে কোলে নিতে হবে নাকি?” তারপর প্রশ্নের মর্ম বুঝে তিনি দ্বিধাহীনভাবে বলেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”
ফারাহ খানও মজার ছলে যোগ করেন, “কেউ আছে মানে? অনেকে আছে।” জবাবে মালাইকা হাসতে হাসতে বলেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”
এই এক বাক্যেই যেন নেটদুনিয়ায় নতুন আগুন— বলিউডজুড়ে এখন গুঞ্জন, মালাইকার জীবনে কি তবে নতুন কেউ এসেছে?
মন্তব্য করুন
