রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন রণবীর সিং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৪:৫১ পিএম
অভিনেতা রণবীর সিং। ছবি: কোলাজ এনপিবি
expand
অভিনেতা রণবীর সিং। ছবি: কোলাজ এনপিবি

বলিউড তারকাদের বিলাসবহুল জীবনযাপন নতুন কিছু নয়। শুটিং সেটে তাদের নানা অদ্ভুত চাহিদা আবদার নিয়ে প্রায়ই শোনা যায় চমকপ্রদ সব গল্প। এবার তেমনই এক তথ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা।

সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে জানা যায়, কিছু বলিউড তারকা নাকি শুটিংয়ের সময় সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি ব্যবহার করেনএমনকি গোসলের ক্ষেত্রেও। ওই ভিডিওটি প্রকাশ করেন ইনফ্লুয়েন্সার ঋদ্ধিমা সামন্ত। তিনি দাবি করেন, আউটডোর শুটিংয়ে তারকাদের এসব বিলাসী চাহিদা মেটাতে প্রযোজকদের আলাদা করে পানির ট্যাংকের ব্যবস্থাও করতে হয়।

ভিডিওটি ঘিরে আলোচনার মাঝেই মন্তব্য করেন বলিউডের পরিচিত মুখ ওরি (ওরহান আত্রামানি) মজার ছলে তিনি লেখেন, “গোপন কথা ফাঁস না করার জন্য তো চুক্তি করেছিলাম! এবার আইনজীবীরা কথা বলবে।তার এই মন্তব্যে নেটদুনিয়ায় হাস্যরস তৈরি হলেও, বিতর্কের মোড় নেয় অন্য দিকে।

ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন সরাসরি রণবীর সিং-এর নাম উল্লেখ করে দাবি করেন, তিনি গুন্ডে সিনেমার কস্টিউম বিভাগে কাজ করেছিলেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, ভোরবেলা অভিনেতার ভ্যানিটি ভ্যানে নিয়মিত বড় বড় মিনারেল ওয়াটারের বোতল নিয়ে যেতে দেখা যেত, যা নাকি তিনি গোসলের জন্য ব্যবহার করতেন।তবে এই দাবি কতটা সত্য, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ বিষয়ে রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি তারকাখ্যাতির অংশ এবং ব্যক্তিগত পছন্দের বিষয়। আবার অনেকে একে অপ্রয়োজনীয় অপচয় হিসেবে দেখছেন।সব মিলিয়ে, বলিউড তারকাদের বিলাসী জীবনযাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, তথ্যের সত্যতা নিয়ে রয়ে গেছে প্রশ্ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন