

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৪০ ঘণ্টার অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা শুরু হয়। শনিবার বিকেল ৫টার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ শুরু করেন।
নির্বাচনের ভোট গণনা ধীরগতিতে এগোতে থাকে। শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
ভোট গণনার ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে ব্যাপক প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে নানা আলোচনা-সমালোচনার ঝড় চলছে।
এই বিতর্কে মুখ খুলেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “পাগলা মসজিদের বস্তাবস্তা টাকা গুনে এক নিমিষেই শেষ হয়, আর ১১ হাজার ভোট গণনায় লাগছে তিন দিন!”
তার মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে পোস্টের নিচে তাদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করেন।
কিছু মন্তব্যের উদাহরণ:
আতিকুল হাসান: “নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবে—বিএনপি নাকি জামায়াত।”
রাকিব: “ইতা মানুষে বুঝে।”
এমডি রাজন: “ছাত্রলীগ-ছাত্রশিবির মিলে যেভাবে জয় করে, জাতীয় নির্বাচনও যদি এমন হয়, জামায়াত সরকার গঠন করে ফেলবে।”
মহিউদ্দিন মাহি: “শিবিরকে গণনার দায়িত্ব দেওয়া হউক।”
সাকোর আহ্মেদ: “অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন!”
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গণনা ধীরগতিতে হলেও শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে সমালোচনা ও ব্যঙ্গ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
