মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রিন্স’-এ শাকিবের নায়িকা তাসনিয়া ফারিণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
তাসনিয়া ফারিণ
expand
তাসনিয়া ফারিণ

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়। একে একে সবাই চূড়ান্ত হলেও নায়িকার বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এবার নায়িকার নামও জানা গেছে।

জানা যায়, শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। কলকাতার অভিনেত্রী ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

বিষয়টির সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। তিনি বলেন, তিনিই হচ্ছেন শাকিব খানের নয়িকা।

পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন।

সম্প্রতি 'প্রিন্স'-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup