মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘শিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গতকাল সোমবার (২ মার্চ) মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সমরিতা হাসপাতালে সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্রশিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে, ছুরির আঘাতে জখম করেছে ছাত্রশিবির।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদল থেকে ছাত্রশিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন