বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসাথে ‘লজ্জা’য় ফারিয়া-বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
নুসরাত ফারিয়া-আজমেরী হক বাঁধন
expand

আজমেরী হক বাঁধন ও নুসরত ফারিয়া- দুজনেই ঢালিউডের প্রতিষ্ঠিত মুখ। সফল এই দুই তারকাকে এবার প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। এম এইচ খোকনের পরিচালনায় তারা জুটি বাঁধছেন ‘লজ্জা’ নামের নতুন একটি সিনেমায়।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিটির চুক্তি সই সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামাজিক সচেতনতামূলক প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে ‘লজ্জা’র মূল গল্প, যা লিখেছেন প্রযোজক আবদুল আজিজ নিজেই। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির আনুষ্ঠানিক চিত্রধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সেখানে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রতিযোগিতা করছে।

বিদেশ সফর শেষ করে দেশে ফিরেই তিনি সরাসরি ‘লজ্জা’র সেটে যোগ দেবেন। এছাড়া চলতি বছরের শেষের দিকে মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ নামে আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে তার।

অন্যদিকে নুসরত ফারিয়ার ব্যস্ততাও কম নয়। তার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। একটি গানের দৃশ্য ধারণ বাকি রেখেই কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। সব ঠিক থাকলে আগামী অক্টোবরেই ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ এটি মুক্তি পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank