বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে সঙ্গে নিয়ে ‘দীপবীর’র আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
রণবীর-দীপিকা তাদের মেয়ে দুয়ার সাথে
expand

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসার এখন ভালোবাসার নতুন রঙে রঙিন। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উদযাপনের রেশ কাটার আগেই ভক্তদের আরেকটি খুশির বার্তা দিলেন এই তারকা জুটি।

তাদের তিনজনের সুখের পরিবারে যুক্ত হতে যাচ্ছে আরও এক ছোট সদস্য- অর্থাৎ, শীঘ্রই চার হতে চলেছে জনপ্রিয় এই ‘দীপবীর’ পরিবার।

নিজেদের একান্ত ব্যক্তিগত জীবনকে সাধারণত ক্যামেরার আড়ালেই রাখেন রণবীর-দীপিকা। তবে মেয়ের জন্মদিনের আনন্দকে বিশেষ করে তুলতে এবার তারা শেয়ার করেছেন অনুরাগী ও ভক্তদের হৃদয় ছোঁয়া কিছু পারিবারিক ছবি।

সাদা-কালো ক্যানভাসে বন্দি সেই ছবিগুলোর ঠিক মাঝখানে রাজত্ব করছে একরত্তি দুয়া। কখনও তাকে দেখা যাচ্ছে বাবা-মায়ের স্নেহের আড়ালে মিষ্টি হাসিতে মুখ ঢাকতে, আবার কখনও সে রণবীর-দীপিকার সঙ্গে চমৎকার ভঙ্গিমায় পোজ দিয়ে ফ্রেম আলো করে রেখেছে। ছবিগুলোতে একাধারে ফুটে উঠেছে নিবিড় পারিবারিক মমতা এবং মাতৃত্বের অনুপম সৌন্দর্য।

ছবিগুলোর সাথে দেওয়া যৌথ বার্তাটিতে তারা লিখেছেন, ‘আমাদের বেবি দুয়া আর আমাদের হৃদয়- দুটোই এখন দিনে দিনে বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’

এর আগে ২০২৬ সালের ১৯ এপ্রিল প্রথমবার তাদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবরটি অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন রণবীর-দীপিকা। এরপর দুয়ার দুই বছর পূর্তির এই অনন্য উপহার যেন সামাজিক মাধ্যমে তাদের লাখো ভক্তের মন জয় করে নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank