মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
অভিনেতা নাসিরুদ্দিন শাহ
expand
অভিনেতা নাসিরুদ্দিন শাহ

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে অভিনেতারা কত কিছুই না করেন! ওজন বাড়ানো-কমানো বা চেহারায় বড় বদল আনা বলিউডে নতুন নয়।

তবে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ যে ত্যাগ স্বীকার করেছিলেন, তা শুনে আজও বাক্‌রুদ্ধ হয়ে যান সবাই। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এই কিংবদন্তি অভিনেতার এমনই এক অবিশ্বাস্য ঘটনা সামনে নিয়ে এলেন গুলশান গ্রোভার।

১৯৮১ সালে মুক্তি পাওয়া রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা।

মুম্বাইয়ের বস্তিজীবনের চরম দারিদ্র্য, অপরাধ আর বেঁচে থাকার কঠিন লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল সিনেমাটি। সেই সিনেমায় এক অপরাধীর চরিত্রে নিজেকে শতভাগ মানিয়ে নিতে এক চরম পথ বেছে নিয়েছিলেন নাসিরুদ্দিন- টানা দেড় থেকে দুই মাস তিনি কোনো গোসল করেননি!

নাসিরুদ্দিন শাহর এমন অস্বাভাবিক প্রস্তুতির কথা স্মরণ করে নিজের অভ্যাসের কথা জানান গুলশান গ্রোভার। দিনে দুই থেকে চারবার গোসল করা গুলশানের কাছে বর্ষীয়ান এই অভিনেতার এমন সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর ঠেকেছিল।

তবে বিষয়টি বলতে গিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে একটু মজাও ছড়ান গুলশান। রসিকতা করে তিনি বলেন, ভাগ্য ভালো যে তাকে সাধারণত এমন সব চরিত্রে সুযোগ দেওয়া হয়েছে, যেখানে সুন্দর স্যুট পরে হাতে ড্রিংকস নিয়ে দাঁড়ালেই অভিনয় হয়ে যায়!

কয়েক দশক পার হয়ে গেলেও অভিনয়ে আজও সমান সক্রিয় নাসিরুদ্দিন শাহ। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টালেও, ‘চক্র’ সিনেমার জন্য নেওয়া তাঁর সেই চরম নিষ্ঠা ও আত্মত্যাগ আজও বলিউডের ইতিহাসে চরিত্র চর্চার এক অনন্য ও অমর উদাহরণ হয়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank