বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ অভিনেতা সোহমের ওপর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
অভিনেতা সোহম চক্রবর্তী
expand
অভিনেতা সোহম চক্রবর্তী

টলিউড অভিনেতা ও তৃণমূল রাজনীতিক সোহম চক্রবর্তীকে কেন্দ্র করে বিতর্ক যেন থামতেই চাইছে। আবারও তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবার অভিযোগের কারণ- গৃহস্থালির কাজের বকেয়া পাওনা চাওয়াকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রিকে শারীরিক ও মানসিক নির্যাতন।

ঘটনার সূত্রপাত

অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ মে সোহমের বেহালার বাড়িতে একটি আলমারি তৈরির জন্য ৫৫ হাজার রুপির চুক্তি হয়, যার বিপরীতে ৩০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল।

প্রথম কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর অভিনেতার পক্ষ থেকে আরও দুটি আলমারি তৈরির কাজ দেওয়া হয়। কাজের অনেকটা অগ্রগতি হলেও দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না মেটানোয় তা চাইতে অভিনেতার মুখোমুখি হন রাজকাপুর।

মারধর ও হুমকির অভিযোগ

পাওনা টাকা চাওয়ামাত্রই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, সোহম চক্রবর্তী নিজে ওই মিস্ত্রিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারধর করেন। অভিনেতার সঙ্গে তার দেহরক্ষী তোতন সর্দারও এতে যোগ দেন।

রাজকাপুরের দাবি, তাকে প্রণে মারার হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর তিনি বেহালা থানায় সোহম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে প্রতারণা, মারধর ও হুমকির লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেন।

অভিযুক্তের নীরবতা ও অতীত বিতর্ক

এই গুরুতর অভিযোগের বিষয়ে সোহম কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে গত জুলাইয়ে চারু মার্কেট থানায় এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে ৬৮ লাখ রুপি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির মামলা করেন।

তারও পূর্বে একটি রেস্তোরাঁয় শুটিংয়ের কাজ চলাকালীন মালিক পক্ষকে মারধর ও ঝামেলা জড়ানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন