সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াশের সিনেমার প্রচারণায় গিয়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

হায়দরাবাদের মল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে দক্ষিণী সুপারস্টার ইয়াশের আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর এক জমকালো প্রচার অনুষ্ঠানে এক অপ্রীতিকর দুর্ঘটনা ঘটেছে। প্রিয় তারকাকে একঝলক দেখতে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার অনুরাগী ও শিক্ষার্থীর সমাগম ঘটেছিল।

ভিড় সামলাতে পুলিশ আগেই লাইটিং ও সাউন্ড সেটআপের কাছ থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিলেও, ভক্তদের অনিয়ন্ত্রিত উন্মাদনায় তা রক্ষা করা যায়নি।

অভিনেতা ইয়াশ যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই ভিড়ের চাপে ওপর থেকে একটি ফ্লাডলাইট সোজা দর্শকদের গায়ে ভেঙে পড়ে। কিছু শিক্ষার্থী অভিনেতার কাছাকাছি পৌঁছানোর জন্য সাউন্ড বক্স ও যন্ত্রপাতির ওপর চেপে বসায় এই বিপত্তি ঘটে।

এই আকস্মিক দুর্ঘটনায় দুই জন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে মাথায় আঘাত পেয়ে এক ছাত্রী ঘটনাস্থলেই সংজ্ঞা হারান। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি চোখে পড়তেই ইয়াশ বক্তব্য থামিয়ে দেন এবং আহতদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আয়োজকদের খোঁজ নিতে বলেন। একই সঙ্গে তিনি উপস্থিত অনুরাগী ও শিক্ষার্থীদের শান্ত হওয়ার ও নিরাপদে বসার অনুরোধ জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন