সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা? মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সম্প্রতি সমাপ্ত হওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা।

স্বামী ও অভিনেতা গৌরব খান্নার সাথে সম্পর্ক ভাঙনের এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে পুরো বিষয়টি ঘিরে নানা প্রশ্নের উত্তর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আকাঙ্ক্ষা।

শোয়ে ব্যক্তিগত জীবন সামনে আনায় অনেকেই দাবি করেছিলেন, আকাঙ্ক্ষা সস্তা প্রচার বা 'পাবলিসিটি' পাওয়ার জন্য এমনটা করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরহান অবত্রামণি (ওরি)-ও এ নিয়ে তাকে তীব্র আক্রমণ করেন।

সব অভিযোগ উড়িয়ে দিয়ে আকাঙ্ক্ষা জানান, প্রচারের উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত জীবন ব্যবহার করার মানসিকতা তার নেই। অনুষ্ঠানে কেবল নিজের জীবনের চেপে রাখা সত্যিটাই তিনি তুলে ধরেছিলেন।

বিচ্ছেদের বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাই বারবার নিজেকে নির্দোষ প্রমাণের কোনো ইচ্ছা তার নেই উল্লেখ করে অভিনেত্রী জানান, জীবনের প্রতিটি ঘটনার জবাবদিহিতা সবাইকে দেওয়ার প্রয়োজন পড়ে না।

আকাঙ্ক্ষার মতে, বিয়ের প্রথম দিন থেকে শুরু করে বিচ্ছেদের খবর জানানোর পর পর্যন্ত- সব সময়েই তাকে মানুষের সমালোচনা শুনতে হয়েছে।

তবে বাইরে থেকে বিচার করা সহজ হলেও, এমন কঠিন পরিস্থিতি অতিক্রম করার কষ্ট কেবল ভুক্তভোগীই সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারেন।

১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাওয়া এই তারকা দম্পতির অন্যজন, গৌরব খান্না, চলতি বছরের শুরুর দিকেই 'বিগ বস'-এর শিরোপা জয় করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন