সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরকে রাখি পরিয়ে বিপাকে কৃতি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সম্প্রতি জুয়েলারি ব্র্যান্ড ‘গিভা’র রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

বিজ্ঞাপনে দেখা যায়, কৃতি প্রথমে তার ভাইকে এবং পরে নিজের পোষ্য কুকুরটিকে রাখি পরাচ্ছেন।

মূলত মানুষ ও পোষ্যের ভালোবাসার সম্পর্ক বোঝাতে এটি তৈরি হলেও, অনেক নেটিজেন অভিযোগ তুলেছেন যে বিজ্ঞাপনে ভাইয়ের চেয়ে কুকুরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটি ঘিরে বিতর্ক শুরু হলে নেটিজেনদের একটি অংশ কৃতি শ্যাননকে বয়কটের দাবি জানান। তাদের মতে, উৎসবে কৃতির পোশাক নিয়ে বিতর্ক তৈরির পাশাপাশি পোষ্যকে রাখি পরানো রাখিবন্ধনের ঐতিহ্য ও সংস্কৃতিকে অবমাননা করার শামিল।

সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে, কেন বারবার ভারতীয় উৎসবগুলোকে এভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়?

অন্যদিকে, কৃতির ভক্ত ও অনেক সাধারণ মানুষ এই বিজ্ঞাপনের সমর্থনে এগিয়ে এসেছেন। তাদের মতে, রাখিবন্ধন হলো ভালোবাসা ও সুরক্ষার প্রতীক, তাই পরিবারের অংশ হিসেবে পোষ্যকে রাখি পরালে সংস্কৃতির কোনো ক্ষতি হয় না।

উৎসব কিভাবে পালন করবেন তা প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, তাই পোশাক বা পোষ্যকে রাখি পরানোর মতো বিষয় নিয়ে বিতর্কের কোনো যৌক্তিকতা নেই।

কাজের জগতে কৃতিকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে শহীদ কাপুরের বিপরীতে ‘কটেল ২’ সিনেমায়, যা পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়া।

বর্তমানে তার হাতে বেশ কয়েকটি নতুন কাজ রয়েছে, যার মধ্যে রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘নো এন্ট্রি সিক্যুয়েল’ অন্যতম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন