সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন বিপাশা কবির

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিপাশা কবির তার মাকে হারিয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভোগা তার মা শাহিদা কবির শনিবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাতে হঠাৎ তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মাঝে চিকিৎসার পর একটু ভালো হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না।

২০০৯ সালে একটি প্রতিযোগিতা দিয়ে কাজ শুরু করা বিপাশা কবির সিনেমার আইটেম গানে নেচে বেশ নাম কুড়ান। ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে বড় পর্দায় আসার পর তিনি প্রায় ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।

পরবর্তীতে তিনি প্রধান নায়িকা হিসেবেও অভিনয় করেন, যার মধ্যে তার শেষ সিনেমা ছিল ‘সোলমেট’। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। মায়ের এই হঠাৎ চলে যাওয়ায় তার ভক্ত ও সহকর্মীরা ভীষণ কষ্ট পেয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন