বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
গ্রেপ্তারকৃত  রাসেল মিয়া (২৭)
expand
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (২৭)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত পৌনে ২টায় উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে আটক করা হয়।

পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল মিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank