শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অট্টহাসির মিমের এই যুবক আসলে কে জানেন?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
মুতাহার আনাস
expand
মুতাহার আনাস

অনলাইনে হঠাৎ স্ক্রল করতে গিয়ে কানে হেডফোন পরা এক যুবকের অনিয়ন্ত্রিত অট্টহাসির মিম বা স্টিকার আপনার চোখে পড়বেই। কোনোরকম কথা না বলেই নিছক হাসি দিয়েই ইন্টারনেটের বিশাল দুনিয়া জয় করে নিয়েছেন এই যুবক, যার জনপ্রিয়তা আজ বিখ্যাত টিকটকার খাবি লামের চেয়ে কম নয়।

বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই হাসিখুশি মুখের নেপথ্যের মানুষটি হলেন মুতাহার আনাস। একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস করছেন তিনি।

ইউটিউবে ‘অর্ডিনারি গেমস’ নামে তার একটি সুপরিচিত চ্যানেল রয়েছে, যেখানে তিনি গেম ও প্রযুক্তি সংক্রান্ত ভিডিও বানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও চোখে পড়ার মতো; ইউটিউবে প্রায় ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ তাকে অনুসরণ করেন।

মজার বিষয় হলো, সারা ফেলে দেওয়া এই ভিডিওটির জন্ম হয়েছিল আজ থেকে প্রায় এক দশক আগে, ২০১৬ সালে। নিজের চ্যানেলে গেমিং লাইভ স্ট্রিম করার সময় হঠাৎই অনভ্যস্ত ভঙ্গিতে হেসে ওঠেন মুতাহার।

শুরুতে ক্লিপটি সবার অগোচরে থাকলেও পরবর্তীতে এক কনটেন্ট ক্রিয়েটরের নজরে আসে। তিনি মূল লাইভ স্ট্রিম থেকে শুধু ওই হাসির অংশটুকু কেটে আলাদাভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেন, আর তাতেই বাজিমাত!

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া সেই অট্টহাসি আজ বিশ্বজুড়ে ডিজিটাল বিনোদনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে ছোট ভিডিও, শর্টস, ফেসবুক রিলস কিংবা মিম তৈরিতে মুতাহারের সেই হাস্যরসাত্মক অভিব্যক্তিটি ব্যবহার না করলেই যেন কনটেন্ট ক্রিয়েটরদের হাসির খোরাক অসম্পূর্ণ থেকে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন