শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ারাপন ২’-এ গান গাইছেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপান ২’ নিয়ে এখন বলিউডে তুমুল চর্চা। সম্প্রতি ছবিটির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া পড়েছে।

সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাবানা আজমি ও দিশা পাটানিকে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

তবে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে ছবির আবহ সংগীতের খবর। ২০০৭ সালের মূল ‘আওয়ারাপন’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নাকি নতুনভাবে ফিরছে এই সিক্যুয়েলে।

আর এই গানটি গাওয়ার কথা রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী মুস্তফা জাহিদের। সব হিসেব মিললে, দীর্ঘ বছর পর কোনো পাকিস্তানি গায়ককে আবার মূলধারার হিন্দি সিনেমার গানে দেখা যেতে পারে।

অবশ্য এই গানটি নিয়ে প্রযোজকদের ভাবনা কিছুটা ভিন্ন। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে এবং ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর হয়।

এর প্রভাব পড়েছিল পাকিস্তানি তারকাদের অন্যান্য প্রজেক্টের ওপরও- যেমন হানিয়া আমিরের ‘সার্দারজি ৩’ বা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ভারতে আর মুক্তির মুখ দেখেনি।

তাই সেন্সর বোর্ডের জটিলতা এড়াতে গানটি মূল সিনেমায় না রেখে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

প্রস্তাবিত খবর অনুযায়ী, গানটির রেকর্ডিং ভারতে নয়, বরং দুবাইয়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দুই পক্ষের মধ্যে এখনও চূড়ান্ত সম্মতি বাকি এবং নির্মাতা বা মুস্তফা জাহিদ কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবুও ‘তেরা মেরা রিশতা’ গানের প্রত্যাবর্তন যে দর্শকদের বাড়তি উত্তেজনা জোগাচ্ছে, তা নিশ্চিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন