শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম
অভিনেতা দেবের ফেসবুক থেকে
expand
অভিনেতা দেবের ফেসবুক থেকে

লাদাখ থেকে নতুন ছবি ‘দেশু সাত’-এর গানের শুটিং সেরে শুক্রবার দুপুরে কলকাতায় ফেরেন অভিনেতা দেব। শুটিংয়ে তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

তবে শহরে পা রেখেই বিশ্রাম না নিয়ে সে রাতেই সোজা হাসপাতালে ছুটে যান দেব, সেখানে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতে।

মিঠুন ও দেবের সম্পর্ক বেশ পুরনো। রাজনীতির মতভেদের কারণে একসময় শাসকদলের কিছু নেতার অসন্তোষের মুখে পড়লেও তাদের রসায়নে কখনোই তার প্রভাব পড়েনি।

হাসপাতাল থেকে বেরিয়ে দেব স্পষ্ট জানান, মিঠুনদা যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, তিনি দেবের কাছে চিরকাল বাবার মতোই থাকবেন।

পাশাপাশি তিনি মিঠুনের দ্রুত আরোগ্য ও সুস্থ হয়ে কাজের জগতে ফেরার প্রার্থনা জানান। পরবর্তীতেও তারা একসঙ্গে কাজ করতে চান বলে জানান।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করে তার জন্য শুভকামনা জানান দেব।

সাম্প্রতিক কিছু রাজনৈতিক খবর ও ছবি মুক্তির সময় নন্দনে স্থান না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি।

এর আগে ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’ ছবিতে এই জুটির অভিনয় বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।

জানা গেছে, ডান হাতের পুরনো একটি চোটের কারণে সেখানে বসানো প্লেটটি বের করতেই গত বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীর ছোট একটি অস্ত্রোপচার হয়।

বর্তমানে তিনি কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে চিকিৎসায় তিনি বেশ ভালো সাড়া দিচ্ছেন এবং তার অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন