রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস মাতাবে জেমসের নগরবাউল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্যারিসের উপকণ্ঠে প্রবাসী বাঙালিদের জন্য অপেক্ষা করছে এক জাঁকজমকপূর্ণ অভিজ্ঞতা। নগরবাউল জেমসের মনমাতানো গিটারের সুর, দেশীয় খাবারের সুবাস আর র‍্যাফেল ড্রতে ঝকঝকে বিএমডব্লিউ গাড়ি জেতার সুবর্ণ সুযোগ- সব মিলিয়ে এক নতুন আমেজে জমে উঠতে যাচ্ছে ইউরোপের অন্যতম বৃহৎ বাঙালি মিলনমেলা।

আগামী রোববার (২ আগস্ট) ফ্রান্সের সারসেল শহরের ‘স্টেড এমিল জালা’ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’।

দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই দিনব্যাপী উৎসবের প্রধান আকর্ষণ থাকছেন নগরবাউল জেমস। তবে শুধু তার পরিবেশনাই নয়, প্রবাসী শিল্পী ও স্থানীয় উদীয়মান প্রতিভাদের গান, ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের রঙিন স্টল পুরো প্রাঙ্গণকে রূপ দেবে একখণ্ড বাংলাদেশে।

ছবি সংগৃহীত

শিশু ও নারীদের জন্য থাকছে নানা বিনোদনমূলক প্রতিযোগিতা। প্রবেশ টিকেট রাখা হয়েছে ২০ ইউরো, তবে বিশেষ প্যাকেজের সুবিধা নিতে ৭০ ইউরোর বিশেষ টিকেটও থাকছে, যা এই মিলনমেলায় বাড়তি মাত্রা যোগ করবে।

উৎসবকে সফল ও নিরাপদ করতে আয়োজক সংস্থা 'শাহ গ্রুপ' ও 'অফিওরা'র পক্ষ থেকে নেওয়া হয়েছে পূর্ণ প্রস্তুতি।

সারসেলের স্থানীয় প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর ফরাসি পুলিশ ও পেশাদার নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজক শাহ আলম ও কৌশিক রাব্বানী জানান, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরিয়াই তাদের মূল লক্ষ্য।

প্যারিস কেন্দ্র থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের এই অভিবাসীবহুল শহরে এমন ফ্রাঙ্কো-বাংলা আয়োজন ইউরোপে বসবাসরত প্রবাসীদের ঐক্য ও দেশীয় পরিচয়কে আরও সুদৃঢ় করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন