রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ভাইরাল ‘স্ট্রাইকার আশরাফুল’ কে? মিলল পরিচয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
আশরাফুল ইসলাম
expand

ফুটবল বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া স্থানীয় একটি ফুটবল ম্যাচের ভিডিওর ‘আশরাফুল স্ট্রাইকার’-এর পরিচয় মিলেছে।

তার নাম আশরাফুল ইসলাম। বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে।

শনিবার (১ আগস্ট) একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে আশরাফুল জানান, ভাইরাল ভিডিওতে তার সঙ্গে দেখা যাওয়া মেহরাবসহ অন্য সবাই একই গ্রামের বাসিন্দা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এটি শেয়ার করেন। এমনকি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের ফুটবল বিশ্লেষণেও মজার ছলে ‘মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস’ প্রসঙ্গ টানা হয়।

ভিডিওটির ধারাভাষ্য দিয়েছিলেন হৃদয় সুলতান সম্রাট নামে এক যুবক। তিনি যশোর জেলা জজ আদালতে কর্মরত বলে জানা গেছে।

ভাইরাল হওয়ার পর ২৬ বছর বয়সী আশরাফুল ইসলামের জীবনেও এসেছে কিছু পরিবর্তন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস বিভাগে কর্মরত এই তরুণ বলেন, ভাইরাল হওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেকেই তাকে দেখে হাসাহাসি করেন। তবে একই সঙ্গে তিনি মনে করেন, এই ভিডিও লাখো মানুষকে আনন্দ দিয়েছে, সেটিও তার ভালো লাগে।

জানা গেছে, হৃদয় সুলতান সম্রাট গত ৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। বর্তমানে সেটি তার পিন করা পোস্ট হিসেবে রয়েছে। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) বার দেখা হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সম্রাট আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছেন এবং ভাইরাল হওয়া ঘটনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank