

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ড ঘিরে সারাদেশে শোক, ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিচার দাবির আহ্বান, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এই ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের শৈশবের এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
তিনি লেখেন ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না শুধু চুপ করে বাঁচতে শেখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখি যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউজ কিংবা রেপের খবর দেখি আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম। তখন বুঝতাম না ঠিক কী হচ্ছে শুধু মনে হতো এটা স্বাভাবিক না। আব্বু আম্মু তো কখনো এভাবে ধরেনি।’
তিনি আরও লেখেন, ‘আজ ভাবি চার পাঁচ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন কত অস্বস্তি কত না বলা কান্না জমে থাকে বছরের পর বছর। আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ তারা শুধু একটা মানুষকে না একটা শিশুর নিরাপত্তাবোধ বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’
পোস্টের শেষে বাবাকে স্মরণ করে উর্বী লেখেন, ‘আজ খুব আব্বুকে মিস করছি। শুটিং কাজ ব্যস্ততা সবকিছুর মাঝেও মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে যাই এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।’
