বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:২০ পিএম আপডেট : ২০ মে ২০২৬, ১০:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে কামইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল্লাহ (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। তিনি একজন কলেজছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বপন মিয়া নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হন।

দুর্ঘটনাকবলিত যানবাহন স্থানীয়রা আটকে রেখেছেন। নিহতের মরদেহ হাসপাতালে এন্ট্রি না করে স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে আমার পুলিশ অফিসারদের হাসপাতালে পাঠিয়েছি আহত যুবকের চিকিৎসা চলছে এবং নিহত যুবকের লাশ হাসপাতালে এন্ট্রি না করেই তার স্বজনরা নিয়ে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন