বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটারের সঙ্গে প্রেম, কে এই অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আবার আলোচনায় ক্রিকেটার অর্শদীপ সিং। এই আলোচনা এবার ক্রিকেট আর সিনেমার তারকাদের প্রেম-বিয়ে নিয়ে। তবে এটা নতুন কিছু নয়। তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন ধরে চর্চায় অভিনেত্রী সামরিন কৌর। তবে এই আলোচনার বাইরে নিজের কাজ ও ক্যারিয়ারের জন্যও ধীরে ধীরে পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর প্রথমে মডেলিং দিয়েই তার ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ফ্যাশন শো ও ব্র্যান্ড ক্যাম্পেইনে অংশ নিয়ে ধীরে ধীরে পরিচিতি পান তিনি। বড় সুযোগটি আসে যখন তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮ প্রতিযোগিতার ফাইনালিস্ট হন—যা তার জন্য বিনোদন অঙ্গনে প্রবেশের পথ খুলে দেয়।

এরপর তিনি পুনের একটি কলেজে ভর্তি হন এবং পাশাপাশি চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ শুরু করেন। বলিউডে তার উপস্থিতি সীমিত হলেও তা চোখে পড়ার মতো। ৮৩ ছবিতে তিনি রণবীর সিং–এর সঙ্গে পর্দা ভাগ করেন। এছাড়া নেইলপলিশ সিনেমায় তিনি অর্জুন রামপাল ও মানব কৌল–এর সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি সরদারজি ২–এর মতো আলোচিত ছবিতেও তাকে দেখা গেছে।

চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ সক্রিয় সামরিন। তিনি কাজ করেছেন জনপ্রিয় শিল্পীদের সঙ্গে, যেমন বাদশা, গুরু রানধাওয়া, জুবিন নাটিয়াল প্রমুখ। ‘বাওলা’ ও ‘তুঝছে ভুলনা তো চাহা’-এর মতো গান তাঁকে তরুণ দর্শকদের মধ্যে পরিচিত করে তোলে।

ব্যক্তিগত জীবনের দিক থেকেও তিনি আলোচনায় ছিলেন আগে। একসময় তাঁর নাম জড়িয়েছিল জনপ্রিয় ইউটিউবার অনীশের সঙ্গে। যদিও দুজনেই জানিয়েছিলেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। পরে তাঁদের দূরত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হলেও সামরিন স্পষ্ট করেন, ব্যক্তিগত কারণে সম্পর্কের ধরন বদলালেও পারস্পরিক সম্মান অটুট রয়েছে। সাম্প্রতিক সময়ে অর্শদীপের সঙ্গে সামরিনের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও, বিশেষ করে হাতে হাত রাখার একটি দৃশ্য ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ায়। এ ছাড়া আইপিএল ম্যাচে তাঁকে একাধিকবার মাঠে দেখা গেছে, যেখানে তিনি পাঞ্জাব কিংসের ম্যাচে উপস্থিত ছিলেন। এসব ঘটনাই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে এখন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup